ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোংলায় সারবোঝাই লাইটার জাহাজডুবি, উদ্ধার ৮

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৯, ২৫ জানুয়ারি ২০২৩
মোংলায় সারবোঝাই লাইটার জাহাজডুবি, উদ্ধার ৮
জাহাজডুবি -ফাইল ছবি

খুলনার মোংলা বন্দরের বহিনোঙ্গর এলাকায় সারবোঝাই এমভি শাহাজালাল এক্সপ্রেস নামে একটি লাইটার জাহাজডুবির ঘটনা ঘটেছে। এ সময় জাহাজের ৮ কর্মচারী সাঁতরে পাশের জাহাজে উঠতে সক্ষম হয়।

জানা যায়, বন্দরের হাড়বাড়িয়া-৯ এ অবস্থানরত লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ এমভি ভীটা অলিম্পিক (MV. VITA OLYMPIC) জাহাজ থেকে সারবোঝাই করে এমভি শাহাজালাল এক্সপ্রেস লাইটার জাহাজ। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে পণ্য খালাসের জন্য যশোরের নোয়াপাড়া উদ্দেশে রওনা দেয়।

মোংলা বন্দরের বহিনোঙ্গর হাড়বাড়িয়া-৮ এলাকায় পৌঁছলে লাইটারের প্রোপেলারসেভ ভেঙে ইঞ্জিন রুমে পানি ঢুকতে থাকে। এ সময় লাইটারের ৮ কর্মচারী পাশে থাকা অন্য জাহাজে সাঁতরে আশ্রয় নেয়। কিছুক্ষণের মধ্যে লাইটারটি ডুবে যায়। খবর পেয়ে রাতে উদ্ধার অভিযান শুরু করে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের একটি দল। 

Advertisement

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন শাহীন মজিদ জানান, লাইটার জাহাজডুবির ঘটনা তদন্তে বুধবার বন্দরের হারবার বিভাগ ওই এলাকা পরিদর্শন করবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। চ্যানেলে জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না বলেও জানান তিনি।

এর আগে, এমভি ভিটা অলম্পিক বাণিজ্যিক জাহাজটি ২১ জানুয়ারি ৩১ হাজার ৪৫৯ মেট্রিক টন মিউরেট অব পটাশ সার নিয়ে মোংলা বন্দরের বহিনোঙ্গর সুন্দরিকোঠায় আসে। মঙ্গলবার ওই জাহাজটি বন্দরের বহিনোঙ্গর হাড়বাড়িয়া-৯ এ স্থানান্তর করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!