[ দেশজুড়ে ]
পিকআপে অটোরিকশার ধাক্কা, শিশু নিহত
দুর্ঘটনাকবলিত অটোরিকশা- ছবি: ডেইলি বাংলাদেশ
ঝালকাঠির নলছিটিতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা পিকআপে অটোরিকশার ধাক্কায় মো. মারজান নামে এক শিশু নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।
বৃহস্পতিবার ভোর ৬টার দিকে নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঢাপর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত নয় বছর বয়সী মো. মারজান ঝালকাঠি থানার চৌপালা গ্রামের রুস্তম আলীর ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ঝালকাঠিগামী একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপের পেছনে ধাক্কা দেয়। এ সময় মো. মারজান গুরুত্বর আহত হয়। মারজানকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এতে অটোরিকশায় থাকা আরো পাঁচজন আহত হন।
.png)
নলছিটি থানার ওসি মু. আতাউর রহমান জানান, এ ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!