ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ফেনীতে অবৈধ ক্যাবল অপারেটরে অভিযান, জরিমানা ৫০ হাজার

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩১, ৩১ জানুয়ারি ২০২৩
ফেনীতে অবৈধ ক্যাবল অপারেটরে অভিযান, জরিমানা ৫০ হাজার
ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ডমুরিয়া এলাকায় লাইসেন্সবিহীন অবৈধ ক্যাবল অপারেটরের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবল চাকমার নেতৃত্বে অভিযানে ডমুরিয়া ডিস ক্যাবল নেটওয়ার্ক নামে অবৈধ ক্যাবল অপারেটর প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ফেনী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার শিফাত বিনতে আরা। এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) নোয়াখালী উপকেন্দ্রের লাইসেন্স ইন্সপেক্টর আকরাম-উল-ইসলাম। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারিক হাকিম সুবল চাকমা জানান, অবৈধ ক্যাবল অপারেটররা লাইসেন্স না নিয়ে ব্যবসা করায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। অবৈধ ক্যাবল অপারেটরদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!