ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাইক্লিংয়ে দুই বিভাগের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আকাশ

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৮, ৩১ জানুয়ারি ২০২৩
সাইক্লিংয়ে দুই বিভাগের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আকাশ
চ্যাম্পিয়ন সাকিবুল হাসান আকাশ

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি ‘পদ্ম’ অঞ্চল ময়মনসিংহ অঞ্চলে প্রথম হয়েছে আকাশ। 

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ জেলা স্কুল ছাত্রবাস মাঠে ৫১তম শীতকালীন খেলাধুলা ও অ্যাথলেটিকস প্রতিযোগিতায় ঢাকা ও ময়মনসিংহ বিভাগের মধ্যে প্রথম হয় সে। 

সাকিবুল হাসান আকাশ টাঙ্গাইল পৌরসভার কাগমারা উত্তরপাড়া গ্রামের মৃত সেলিম মিয়ার ছেলে ও সদর উপজেলার ধরেরবাড়ী মুসলিম হাইস্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। 

Advertisement

ধরেরবাড়ী মুসলিম হাইস্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক শওকত আলী জানান, গত ১৮ জানুয়ারি শীতকালীন খেলাধুলা ও অ্যাথলেটিকস প্রতিযোগিতায় আকাশ সদর উপজেলায় প্রথম স্থান অর্জন করে। ২২ জানুয়ারি জেলাপর্যায়ে ১২ জনের মধ্যে প্রথম, ২৮ জানুয়ারি উপ-অঞ্চল পর্যায়ে ৮ জনের মধ্যে শ্রেষ্ঠ এবং সোমবার ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের মধ্যে প্রথম হয়ে জাতীয় পর্যায়ে সুযোগ পেয়েছে।

সাকিবুল হাসান আকাশ বলেন, প্রায় ৫ বছর আগে আমার বাবা মারা যান। বড় বোন ও জামাতার সহযোগিতায় পড়াশোনা চালিয়ে যাচ্ছি। মঙ্গলবার প্রতিযোগিতা শুরুর আগে আমার সাইকেলটি ভেঙে যায়। ভূঞাপুর উপজেলার এক নারী প্রতিযোগীর সাইকেল দিয়ে প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম হয়েছি। আমি মানুষের মতো মানুষ হতে চাই। তাই সবার সহযোগিতা কামনা করছি। পড়াশোনার পাশাপাশি সাইক্লিং, ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলার প্রতি আকর্ষণ আছে বলে জানিয়েছে আকাশ।

এ বিষয়ে ধরেরবাড়ী মুসলিম হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম জানান, আকাশ শুধু আমার প্রতিষ্ঠানের সুনাম বয়ে আনেনি, পুরো টাঙ্গাইল জেলার সুনাম বয়ে এনেছে। আকাশকে সব ধরনের সহযোগিতা করা হবে। তাকে একটি সাইকেলও কিনে দেওয়ার আশ্বাস দিয়েছেন অধ্যক্ষ। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!