ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘নামীদামি’ সাবান-শ্যাম্পু বিক্রি হচ্ছিল মেয়াদ ছাড়াই

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০১:৪৮, ২ ফেব্রুয়ারি ২০২৩
‘নামীদামি’ সাবান-শ্যাম্পু বিক্রি হচ্ছিল মেয়াদ ছাড়াই
বাহার মার্কেটে এ অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত

চট্টগ্রাম নগরের আমতল এলাকায় অভিযান চালিয়ে তিন দোকানিকে এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। এ সময় লক্ষাধিক টাকার অবৈধ পণ্য উদ্ধার করা হয়।

বুধবার বিকেলে বাহার মার্কেটে এ অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। অভিযানে সহযোগিতা করে বিএসটিআই।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, অভিযান চালিয়ে কাজী স্টোরকে ৮০ হাজার, বশর ট্রেডিংকে ৩০ হাজার ও ইমারত ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দোকান তিনটি থেকে লক্ষাধিক টাকার অবৈধ মালামাল উদ্ধার করা হয়। এর মধ্যে শ্যাম্পু, সাবান, বেবি লোশন ও শিশুখাদ্য রয়েছে। এসব পণ্যের গায়ে ছিল না উৎপাদনকারীর নাম, মূল্য, উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ। বাংলাদেশে নিষিদ্ধ এমন কিছু পাকিস্তানি সাবানও উদ্ধার করা হয়েছে। এসবের বেশিরভাগই শুল্ক ফাঁকি দিয়ে দেশে নিয়ে আসা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!