[ দেশজুড়ে ]
কাদামাখা অবস্থায় ক্ষেতে পড়েছিল কৃষকের মরদেহ
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফসলের ক্ষেত থেকে কাদামাখা অবস্থায় আব্দুল হামিদ নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার উচালিয়াপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত আব্দুল হামিদ সরাইল উপজেলার উচালিয়াপাড়া (দ.) এলাকার কালা মিয়ার ছেলে।
সরাইল থানার ওসি আসলাম হোসাইন বলেন, বুধবার রাতে বাসা থেকে বের হয়ে আর ফিরেননি। সকালে উচালিয়াপাড়া এলাকায় ফসলের ক্ষেত থেকে কাদামাখা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
.png)
তিনি আরো জানান, তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!