[ দেশজুড়ে ]
হবিগঞ্জে ৫ জুয়াড়ি আটক, সরঞ্জাম উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
হবিগঞ্জের চুনারুঘাটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ জুয়াড়িকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকাসহ জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
হবিগঞ্জ জেলা ডিবি পুলিশের এসআই মো. সোহেল রানা জানান, বেশ কিছুদিন যাবত চুনারুঘাট উপজেলায় জুয়াড়িরা সংঘবদ্ধভাবে গোপন স্থানে জুয়ার আসর বসিয়ে আসছিল। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৯ নম্বর রানীগাও ইউপির পাচগাতিয়া এলাকায় একটি জুয়ার আসর বসানো হয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে ৫ জুয়াড়িকে আটক করা হয়। এসময় বেশ কয়েকজন ডিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
.png)
আটককৃতরা হলেন চুনারুঘাট উপজেলার স্বর্ণরেখ গ্রামের আব্দুল মান্নানের ছেলে ফজলু মিয়া, নরপতি গ্রামের আকবর আলীর ছেলে পরশ আলী, মিরাশী গ্রামের আবুল কালামের ছেলে জামাল মিয়া, পাচগাতিয়া গ্রামের সুন্দর আলীর ছেলে লিয়াকত আলী ও কালাপুর গ্রামের ফিরোজ আলীর ছেলে নুর ইসলাম।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!