[ দেশজুড়ে ]
অটোকে সাইড দিতে গিয়ে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের লোহাগাড়ায় অটোকে সাইড দিতে গিয়ে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ আহত হয়েছেন ১৫ জন যাত্রী। তাদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধুনগর এলাকার গ্রীন প্যালেস কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মুহাম্মদ এরফান।
.png)
তিনি জানান, বৃহস্পতিবার রাতে কক্সবাজারগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে চট্টগ্রামগামী এস আলম বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার কাজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। আহতদের নাম পরিচয় জানা যায়নি।
তিনি আরো জানান, একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!