শুক্রবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এরা আগে, বৃহস্পতিবার রাতে বরিশালের গৌরনদী পৌরসভার গোবর্ধন মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত বায়জিদ একই মহল্লার মুজাম সরদারের ছেলে।
নিহত কিশোরের চাচা মনির সরদার অভিযোগ করে জানান, গত সোমবার সকালে বায়জিদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান প্রতিবেশী আব্দুল বেপারী। পরবর্তীতে একটি সারের বস্তা নিয়ে ভ্যানযোগে তারা দুইজন বালিয়ারপাড় নামক এলাকায় যান। এর আধা ঘণ্টা পর ভেজা ও কাদা মাখা অবস্থায় বায়জিদকে অচেতন অবস্থায় বাড়িতে নিয়ে আসেন আব্দুল বেপারী। ঐদিনই বায়জিদকে প্রথমে উপজেলা হাসপাতাল এবং পরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বায়জিদের মৃত্যু হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত আব্দুল বেপারী পলাতক রয়েছেন।
.png)
গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দীন জানান, বিষয়টি তদন্তের জন্য শুক্রবার দুপুরে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এসএম আল বেরুনিসহ থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।