ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যাবজ্জীবন এড়াতে ২৭ বছর পলাতক, শেষ রক্ষা হয়নি 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৯, ৪ ফেব্রুয়ারি ২০২৩
যাবজ্জীবন এড়াতে ২৭ বছর পলাতক, শেষ রক্ষা হয়নি 
মো. আফিল উদ্দিন। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. আফিল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। যাবজ্জীবন সাজা এড়াতে ২৭ বছর পলাতক ছিলেন তিনি। 

শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ সদর উপজেলার হারেঞ্জা বাজার এলাকার এক চায়ের দোকান থেকে নান্দাইল মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। 

জানা যায়, আফিল উদ্দিন নান্দাইল উপজেলার শেরপুর ইউপির রাজাবাড়িয়া গ্রামের শাহাবুদ্দিনের ছেলে। আফিল উদ্দিনের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় ১৯৯৩ সালে একটি ডাকাতির মামলা হয়। পরে সেই ডাকাতি মামলায় তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হন। ২০০০ সালে আদালত পলাতক আসামি হিসেবে ওয়ারেন্টভুক্ত করেন। সাজা এড়াতে দীর্ঘ ২৭ বছর ঢাকা, গাজীপুর ও কিশোরগঞ্জসহ বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। শুক্রবার রাতে পুলিশের হাতে গ্রেফতার হন তিনি। 

Advertisement

নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আফিল উদ্দিনকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!