ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সচেতনতা বৃদ্ধিতে ব্রিটিশ নাগরিকদের সাইকেল যাত্রা

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৯, ৫ ফেব্রুয়ারি ২০২৩
সচেতনতা বৃদ্ধিতে ব্রিটিশ নাগরিকদের সাইকেল যাত্রা
ছবি: ডেইলি বাংলাদেশ

গ্লোবাল ক্লাইমেট ইমার্জেন্সি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারা দেশব্যাপী বৃটিশ নাগরিকদের সাইকেল যাত্রা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ১৭ সদস্যের একটি সাইকেল আরোহী দল ঢাকা থেকে জামালপুরের সরিষাবাড়ীতে পৌঁছায়।

গ্লোবাল ক্লাইমেট ইমার্জেন্সি সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে যুক্তরাজ্যের ফ্রিডম ৫০ রাইডের দল ৩ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই রাইড চালিয়ে যাবে।

বাংলাদেশের বন্যা কবলিত এলাকায় ইকো-স্কুল প্রতিষ্ঠার জন্য তহবিল সংগ্রহ করছেন তারা। এখানে দরিদ্র শিশুদের বিনামূল্যে শিক্ষা দেওয়া হবে। কথা হয় ফ্রিডম ৫০-এর অন্যতম প্রতিষ্ঠাতা তৌহিদ পাশার সঙ্গে। তিনি বলেন, তারা সারাদেশে সাইকেল চালিয়ে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবেন। সেইসঙ্গে তারা বাংলাদেশের এমন একটি অংশে একটি স্কুল তৈরি করতে চান যেখানে বন্যা মানুষকে বাস্তুচ্যুত করেছে।

সংস্থার মুখপাত্র শাহিন চৌধুরী বলেন, তাদের লক্ষ্য ১ লাখ পাউন্ডের বেশি অর্থ সংগ্রহ করা কিন্তু তারা ইতোমধ্যে ৯০ হাজারের বেশি সংগ্রহ করেছেন বলেও জানান তিনি।

ফ্রিডম ৫০ চ্যারিটি বাইক রাইডের প্রধান শেল আহমেদ বলেন, ফ্রিডম ৫০ এর অংশ হতে পেরে তিনি সত্যিই গর্বিত। এটি এমন একটি প্রকল্প যার লক্ষ্য বাংলাদেশিদের মধ্যে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে দরিদ্র শিশুদের শিক্ষার জন্য তহবিল সংগ্রহ করা।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!