ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় ভুট্টাক্ষেতে মিলল কলেজছাত্রের গলা কাটা লাশ 

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৩, ৫ ফেব্রুয়ারি ২০২৩
বগুড়ায় ভুট্টাক্ষেতে মিলল কলেজছাত্রের গলা কাটা লাশ 
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ভুট্টাক্ষেত থেকে আশিক নামে এক কলেজছাত্রের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ

রোববার বিকেল সাড়ে ৫টার দিকে শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের রামপুরের জংলাপুকুরের একটি ভুট্টাক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আশিক একই ইউনিয়নের পরাণবাড়িয়া গ্রামের শফিকুল ইসলামের বাবুলের ছেলে। আশিক বগুড়ার শেরপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

স্থানীয়রা জানান, শনিবার সকালে আশিক বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। রোববার বিকেলে তার লাশ পাওয়া যায়।

Advertisement

শাজাহানপুর থানার ওসি মো. আব্দুল কাদের জিলানী বলেন, গলা কেটে আশিককে হত্যা করা হয়েছে। এছাড়া তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ:  বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!