মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় উপজেলা সীমান্তবর্তী ছাতিয়ানতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ও আহত সবাই মাইক্রোবাস আরোহী ছিলেন।
নিহত বিধান চন্দ্র রায় (৫৮) বাগেরহাটের কচুয়া উপজেলার নরেন্দ্রপুর গ্রামের মৃত মনোরঞ্জন রায়ের ছেলে। তিনি পেশায় আইনজীবী ছিলেন।
.png)
আহত ব্যক্তিরা হলেন, মাইক্রোবাস চালক মনিরামপুর উপজেলার পারখাজুরা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে লিটন হোসেন (৪৮), খুলনা মহানগরের শেখপাড়ার বানিয়া খামার এলাকার গোলাম নবীর ছেলে এমএম জোয়ার্দ্দার ও তার তিন বোন একই এলাকার হোসনে আরা বেগম (৫৪), শওকত আরা জোয়ার্দ্দার (৫০) এবং জেলি জোয়ার্দ্দার (৫৭)।
আহত এম এম জোয়ার্দ্দার জানান, মঙ্গলবার সকালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানকে ওভারটেক করলে তাদের মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় সহকর্মী বিধান চন্দ্র রায় ঘটনাস্থলেই মারা যান।
ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস জানান, মঙ্গলবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মনিরামপুর থানার ওসি শেখ মনিরুজ্জামান জানান, মঙ্গলবার সকালে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস ও ট্রাক পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।