ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এইচএসসিতে দুই মেয়েই ফেল, হার্ট অ্যাটাকে প্রাণ গেল বাবার 

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৬, ৯ ফেব্রুয়ারি ২০২৩
এইচএসসিতে দুই মেয়েই ফেল, হার্ট অ্যাটাকে প্রাণ গেল বাবার 
ফাইল ছবি

এইচএসসি পরীক্ষায় ফেল করেছেন দুই মেয়েই। এমন খবরে হার্ট অ্যাটাকে মারা গেলেন বাবা। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের উলিপুর উপজেলার দলদলিয়া ইউপির বাহারবন্ধ গ্রামে। 

মৃত মাদরাসা শিক্ষক আব্দুল গফফারের দুই মেয়ে গিনি ও পিংকি। তারা রাজারহাট ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

প্রতিবেশী আব্দুল মতিন জানান, এইচএসসি পরীক্ষায় ফেল করায় কান্না করছিলেন দুই বোন। দুপুরে তাদের বাবা আব্দুল গফফার মাদরাসা থেকে বাসায় ফিরে জানতে পারেন তার দুই মেয়েই ফের করেছে। এতে বিক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি। এরপর ঘরে ঢুকেই মেঝেতে লুটিয়ে পড়েন তিনি। এ সময়  ঘটনাস্থলেই মারা যান তিনি। তবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধে হয়ে তিনি মারা গেছেন বলে জানান চিকিৎসকরা।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন দলদলিয়া ইউপির ৪ নম্বর ওয়ার্ডের (ইউপি) মেম্বার আজিজুল ইসলাম।

উলিপুর থানার ওসি শেখ আশরাফুজ্জামান বলেন, ঘটনাটি শুনিনি। বিষয়টি নিয়ে খোঁজ- খবর নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!