[ দেশজুড়ে ]
রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যানের চাপা, প্রাণ গেল নারীর
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় অজ্ঞাত (৩৫) এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার খড়িয়ালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম পরিচয় জানা যায়নি।
খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার খড়িয়ালা এলাকায় এক নারী রাস্তা পারাপারের সময় ঢাকামুখী একটি কাভার্ডভ্যানের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।
তিনি আরো জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের নাম-পরিচয় জানা যায়নি, তবে শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!