ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুষ্টিয়ায় পিস্তল-গুলিসহ ২ যুবক গ্রেফতার

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৮, ১৬ ফেব্রুয়ারি ২০২৩
কুষ্টিয়ায় পিস্তল-গুলিসহ ২ যুবক গ্রেফতার
গ্রেফতারকৃত দুই যুবক

কুষ্টিয়ার খোকসা উপজেলায় দুইটি বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে খোকসা পৌরসভার ১নং ওয়ার্ডের পাতিলডাঙ্গী গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- খোকসা উপজেলার হিজলাবট গ্রামের আব্দুল মতিনের ছেলে আসিফ এবং ঢাকার আশুলিয়ার সাধুপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে সোবহান।

জানা যায়, দুপুরে খোকসা পৌরসভার ১নং ওয়ার্ডের পাতিলডাঙ্গী গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় তিনজন আরোহীসহ একটি মোটরসাইকেলকে থামতে বলে পুলিশ। একপর্যায়ে একজন মোটরসাইকেল আরোহী দৌড়ে পালিয়ে যান। পরে পুলিশ বাকি দুই মোটরসাইকেল আরোহী আসিফ ও সোবহানকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং দুইটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

Advertisement

খোকসা থানার পরিদর্শক (তদন্ত) মামুনুর রশিদ জানান, এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!