ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় পিস্তল-গুলিসহ রোহিঙ্গা কিশোর গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৮, ১৮ এপ্রিল ২০২২
উখিয়ায় পিস্তল-গুলিসহ রোহিঙ্গা কিশোর গ্রেফতার
অস্ত্র ও গুলিসহ গ্রেফতারকৃত রোহিঙ্গা কিশোর

কক্সবাজারের উখিয়ায় দেশীয় তৈরি পিস্তল ও গুলিসহ সৈয়দুল আমিন (১৬) নামে এক রোহিঙ্গা কিশোরকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শনিবার (১৬ এপ্রিল) রাত ১০টার দিকে লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সৈয়দুল আমিন রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের লম্বাশিয়া পুলিশ ক্যাম্পের আওতাধীন ১নং ক্যাম্পের ২/ই ব্লকের মোহাম্মদ নাজেরের ছেলে।

১৪ এপিবিএন এর অধিনায়ক নাঈমুল হক জানান, লম্বাশিয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনার জন্য চৌরাস্তা মোড়ে অবস্থান নেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে রোহিঙ্গা কিশোর সৈয়দুল আমিনের শরীর তল্লাশি করে একটি দেশীয় তৈরি পিস্তল ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রোহিঙ্গা কিশোরের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!