ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাটহাজারীতে শিবিরের ৩ নেতা আটক

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১২:০০, ২০ ফেব্রুয়ারি ২০২৩
হাটহাজারীতে শিবিরের ৩ নেতা আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের হাটহাজারীতে গোপন বৈঠক থেকে শিবিরের তিন নেতাকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লিফলেট, ব্যানারসহ উগ্রপন্থী ১২৮টি বই উদ্ধার করা হয়েছে।

সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলার মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মাহবুবুর রহমান।

এর আগে, শনিবার রাতে উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের নজুমিয়ার হাট এলাকার একটি স্কুলের অফিস কক্ষ থেকে তাদের আটক করা হয়।

Advertisement

আটককৃতরা হলেন- নগরের চাঁদগাঁও থানার উত্তর মোহরা এলাকার হাসান মামুন, মধ্যম মোহরার সাফায়েত হোসেন ও মীরসরাই উপজেলার পশ্চিম মিঠানালা এলাকার তরিকুল ইসলাম। তারা সংগঠনটির বিভিন্ন পদে দায়িত্বরত।

হাটহাজারী মডেল থানার ওসি মো. রুহুল আমীন জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দাওয়াতি কার্যক্রম পরিচালনা ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার সময় আলামতসহ তিনজনকে আটক করা হয়। মামলার পর শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!