ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিদেশি সিগারেটসহ ২ রোহিঙ্গা তরুণ আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫০, ২ মার্চ ২০২৩
বিদেশি সিগারেটসহ ২ রোহিঙ্গা তরুণ আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজার-টেকনাফ মহাসড়ক সংলগ্ন কুমির প্রজনন কেন্দ্র এলাকায় যাত্রীবাহী বাস থেকে বিদেশি সিগারেটসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, সোমবার রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- উখিয়ার ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নুর কাদের এবং কেফায়েত উল্লাহ।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার-টেকনাফ মহাসড়ক সংলগ্ন কুমির প্রজনন কেন্দ্র এলাকায় অভিযান চালান বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা। এ সময় একটি বাস থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ দুই রোহিঙ্গাকে আটক করা হয়।

Advertisement

ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সোহাগ রানা জানান, উদ্ধারকৃত বিদেশি সিগারেটসহ আটককৃত দুই রোহিঙ্গার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: রোহিঙ্গা
লিংক সফলভাবে কপি হয়েছে!