[ দেশজুড়ে ]
মাগুরায় মধুমতি নদীতে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার
লাশ উদ্ধার- ফাইল ফটো
মাগুরার মহম্মদপুরে মধুমতি নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্র ইয়ামিন শেখের লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশটি উদ্ধার করে। মৃত ইয়ামিন শেখ ফরিদপুরের মধুখালী উপজেলার রাজ্জাক শেখের ছেলে। মহম্মদপুর উপজেলার বাবুখালী এলাকায় নানাবাড়ি বেড়াতে এসে মধুমতি নদীতে গোসলে নেমে বৃহস্পতিবার বিকেলে নিখোঁজ হয় সে।
মহম্মদপুর থানা অফিসার ওসি কুমার রায় জানান, লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুতসহ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!