ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গোপালগঞ্জে সড়ক জোনের প্রাতিষ্ঠানিক গণশুনানি

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৯, ২১ মার্চ ২০২৩
গোপালগঞ্জে সড়ক জোনের প্রাতিষ্ঠানিক গণশুনানি
গোপালগঞ্জ সড়ক জোন প্রাতিষ্ঠানিক গণশুনানি অনুষ্ঠিত -ছবি: ডেইলি বাংলাদেশ

সড়ক জোন, গোপালগঞ্জের আওতাধীন সব দফতরের ‘জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা ও পরিবীক্ষণ কার্যক্রম ২০২২-২৩’ এর ক্রম ৩.৩ অনুযায়ী সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে ‘প্রাতিষ্ঠানিক গণশুনানি’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে গোপালগঞ্জ সড়ক জোন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাদেকুল ইসলামের সভাপতিত্বে গোপালগঞ্জ সড়ক সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী তাপসি দাশ, গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদ হোসেন, মাদারীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান, শরিয়তপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ভুইয়া রেদোয়ানুর রহমান, ফরিদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান, গোপালগঞ্জ সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী কুমারেশ বিশ্বাস, গোপালগঞ্জ সড়ক জোনের সহকারী প্রকৌশলী শিশির কুমার বড়াল, গোপালগঞ্জ সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল হালিম, আনোয়ারসহ গোপালগঞ্জে আওতাধীন সব দফতরের বিভিন্ন স্তরের প্রকৌশলী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Advertisement

অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাদেকুল ইসলাম বলেন, প্রাতিষ্ঠানিক গণশুনানি আমাদের কাজেরই একটি অংশ। গণশুনানিতে আমরা বাস মালিক, চালক, জনপ্রতিনিধিসহ রাস্তায় চলাচলকারী বিভিন্ন লোকের থেকে আমাদের চলমান কাজ ও সড়ক সম্পর্কে অভিযোগ ও সম্ভাবনা শুনি। সেসব বিষয় আমরা পর্যালোচনা করে চলমান কাজে তাৎক্ষণিক ব্যবস্থা নেই এবং ভবিষ্যৎ পরিকল্পনা করে তা বাস্তবায়নের চেষ্টা করি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: গোপালগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!