মঙ্গলবার সকালে র্যাব-৫ এর মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। আটককৃতরা হলেন- নাটোর জেলার লালপুর উপজেলার হাঁসবাড়িয়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে রেজাউল করিম এবং একই উপজেলার শেরপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে আবু রায়হান ওরফে তোতা।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহী সদর দফতরের একটি দল জানতে পারে- কয়েকজন ব্যক্তি অস্ত্র বিক্রি করতে রাজশাহী মহানগরীর বিনোদপুর এলাকার দিকে যাচ্ছে। এ সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে চারটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।
.png)
জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে মঙ্গলবার সকালে রাজশাহীর বেলপুকুর থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।