ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শাহজাদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৮, ২৮ মার্চ ২০২৩
শাহজাদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২
দুর্ঘটনাকবলিত অটোরিকশা- ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জে শাহজাদপুর উপজেলায় তেলবাহী ট্রাক এবং অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো একজন আহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় শাহজাদপুর উপজেলার গঙ্গাপ্রাসাদ এলাকার শহিদ ফিলিং স্টেশনের সামনে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিন হলেন ঐ অটোরিকশার চালক আব্দুল হাই। নিহত আব্দুল হাই শাহজাদপুর উপজেলার নরিনা ইউপির লাববিলা গ্রামের আব্দুস সালামের ছেলে। 

শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, বাঘাবাড়ী থেকে শাহজাদপুরগামী অটোরিকশাটি গঙ্গাপ্রাসাদ এলাকায় পৌঁছালে একটি তেলবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক আব্দুল হাই এবং অপর একজন নিহত হন। অপর একজন গুরুতর আহত হন। আহত ব্যক্তিকে উদ্ধার করে শাহজাদপুর পোতাজিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

তিনি আরো জানান, দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। তবে ট্রাক নিয়ে এর চালক পালিয়ে পালিয়ে গেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!