ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তারাবি নামাজ পড়তে গেলেন বাবা, ঘরে ঢুকে মেয়েকে ধর্ষণ করলো রিয়াজ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি 
প্রকাশিত: ১২:০৫, ২৯ মার্চ ২০২৩
তারাবি নামাজ পড়তে গেলেন বাবা, ঘরে ঢুকে মেয়েকে ধর্ষণ করলো রিয়াজ
ধর্ষণের অভিযোগে রিয়াজ নামে এক যুবক গ্রেফতার। ছবি: ডেইলি বাংলাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় স্বামী পরিত্যক্তা এক নারীকে ধর্ষণের অভিযোগে রিয়াজ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার রাতে অভিযুক্তকে বালিয়াতলী ইউপির নলবুনিয়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়। এর আগে ঐ দিন সন্ধ্যায় ওই নারী রিয়াজের নামে কলাপাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। 

জানা যায়, রিয়াজসহ বেশ কিছু শ্রমিক লেমুপাড়া গ্রামে তরমুজ ক্ষেতে দিন মজুরের কাজ করে আসছিলেন। আর ভুক্তভোগী শ্রমিকদের রাঁধুনী হিসেবে কাজ করতেন। গত সোমবার রাতে ঐ নারীর বাবা তারাবি নামাজ পড়তে গেলে সুযোগ বুঝে রিয়াজ ওই নারীর ঘরে প্রবেশ করে। পরে তাকে একা পেয়ে ধর্ষণ করে। এ সময় তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে রিয়াজ পালিয়ে যায়। পরে ওই নারী লোকলজ্জার ভয়ে সবার অগোচরে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায়। তবে স্থানীয়রা টের পেয়ে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে ভর্তি করেন। 

Advertisement

কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, ধর্ষণের অভিযোগে রিয়াজকে গ্রেফতার করা হয়েছে। তাকে আজই আদালতে প্রেরণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: পটুয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!