[ দেশজুড়ে ]
ঘরে একা পেয়ে ধর্ষণচেষ্টা, শিশুর চিৎকারে পালালেন চাচা
ফাইল ছবি
পটুয়াখালীর মহিপুরে ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী চাচা রফিক আকন নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার রাতে মহিপুর থানায় একটি মামলা করেন ওই শিশুর বাবা। বর্তমানে নির্যাতিতা শিশুটি কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার (২২মার্চ) বিকেলে প্রতিবেশী ওই চাচার ঘরে যায় শিশুটি। এ সময় ঘরে একা পেয়ে ওই শিশুকে ধর্ষণচেষ্টা করেন রফিক। ওই সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যান রফিক। পরে শিশুটিকে প্রথমে তাকে কুয়াকাটা হাসপাতাল পরে উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়।
মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের জানান, এ ঘটনায় রাতেই অভিযোগ পেয়েছি। অভিযুক্তকে গ্রেফতারে কাজ করছে পুলিশ।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!