বৃহস্পতিবার বিকেলে ভুক্তভোগী গৃহবধূ স্বামীকে আটক করেছে পুলিশ। এর আগে, বুধবার রাতে ভুক্তভোগীকে স্বামীর উপস্থিতিতে ধর্ষণ করা হয় বলেন জানান ঐ গৃহবধূ এবং তার পরিবারের লোকজন।
জানা যায়, হাতীবান্ধা উপজেলার বাসিন্দা ঐ গৃহবধূ বুধবার রাতে স্বামীর সঙ্গে বাবার বাড়ি যাওয়ার উদ্দেশে বের হন। কিন্তু বাবার বাড়ি নিয়ে না গিয়ে তাকে অন্য একটি বাড়িতে নিয়ে যান তার স্বামী।
.png)
ভুক্তভোগী গৃহবধূর জানান, প্রথমে তার স্বামী তার সঙ্গে দৈহিক মেলামেশা করেন। পরে গভীর রাতে জামাল নামে এক ব্যক্তি তার স্বামীর উপস্থিতিতে তাকে ধর্ষণ করেন। সকালে তাকে একটি অটোযোগে বাবার বাড়ি পাঠিয়ে দেন। বাবার বাড়ি থেকে তার ভাই প্রথমে তাকে হাতীবান্ধা হাসপাতালে পরে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করান।
হাতীবান্ধা থানার ওসি শাহা আলম জানান, ভুক্তভোগী গৃহবধূর স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ঐ গৃহবধূ বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন।