[ দেশজুড়ে ]
জাহাজ থেকে পড়ে নিখোঁজ প্রকৌশলীর লাশ উদ্ধার
এমভি ক্যাং হুয়ান- ছবি সংগৃহীত
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজ থেকে পড়ে নিখোঁজ বিদেশি নাগরিক ঝ্যাং মিংইয়ানের লাশ উদ্ধার করেছে কোস্ট গার্ড। তিনি এমভি ক্যাং হুয়ান নামে জাহাজটির প্রধান প্রকৌশলী ছিলেন।
শুক্রবার সকালে নগরের মধ্যম হালিশহরের আনন্দবাজার খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে, মঙ্গলবার দুর্ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন তিনি।
জাহাজটির লোকাল এজেন্টের এক কর্মকর্তা জানান, উদ্ধারের পর লাশটি মর্গে পাঠানো হয়েছে। বিভিন্ন প্রক্রিয়া শেষে সেটি নিজ দেশে পাঠানো হবে।
মঙ্গলবার এমভি ক্যাং হুয়ান জাহাজে থাকা লাইফ বোটে উঠে অনুশীলন করছিলেন ১৬ জন নাবিক। একপর্যায়ে বোটটি ডেভিট হুক থেকে খুলে সাগরে গিয়ে পড়ে এবং বোটটি উল্টে যায়। খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করে কোস্ট গার্ড ও বন্দরের সংশ্লিষ্ট বিভাগ। ১৫ জন নাবিককে জীবিত উদ্ধার করে তারা। কিন্তু নিখোঁজ ছিলেন ঝ্যাং মিংইয়ান।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!