[ দেশজুড়ে ]
বগুড়ার রানার প্লাজায় অভিযান, জরিমানা
রানা প্লাজায় অভিযান -ছবি: ডেইলি বাংলাদেশ
পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে পণ্যের দাম নিয়ন্ত্রণে বগুড়ায় কাঁচাবাজার ও শপিংমলগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এরই ধারাবাহিকতায় বিভিন্ন ব্রান্ডের কাপড় ও কসমেটিকস দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে।
রোববার দুপুরে শহরের নবাববাড়ি সড়কে রানার প্লাজায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে কসমেটিকস কর্ণার নামে এক প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রসাধনীতে আমদানিকারকের নাম ও মূল্য লেখা না থাকায় এ জরিমানা করা হয়।
.png)
এসব তথ্য নিশ্চিত করে ইফতেখারুল আলম রিজভী বলেন, অভিযান পরিচালনার সময় ব্যবসায়ীদের সচেতন করার উদ্দেশ্যে লিফলেট বিতরণ ও হ্যান্ড মাইকিং করা হয়েছে। নিয়মিত বগুড়ার বিভিন্ন শপিংমলে গিয়ে কাপড় ব্যবসায়ীদেরও সাবধান করা হচ্ছে। তারা যেন ঈদকে পুঁজি করে অধিক মুনাফা অর্জনের জন্য প্রতারণা করতে না পারে, সেদিকে নজর রাখা হবে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!