রোববার দুপুরে উল্লাপাড়া পৌরশহরের নবগ্রাম বটতলা এলাকায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান উল্লাপাড়া সদরের নতুন কাওয়াক গ্রামের শফিজ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, উল্লাপাড়া থেকে তিনজন যাত্রী নিয়ে একটি ভ্যান নবগ্রামের দিকে যাচ্ছিল। এ সময় বালুবাহী একটি ট্রাক পেছন দিক থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক নিহত হন। এ সময় ভ্যানে থাকা তিন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে উল্লাপাড়া ৩০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করে হয়েছে।
.png)
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এসএম বদরুল কবীর জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে।