ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জয়দেবপুর জংশনে মিলল বৃদ্ধের লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৫, ৫ এপ্রিল ২০২৩
জয়দেবপুর জংশনে মিলল বৃদ্ধের লাশ উদ্ধার
লাশ উদ্ধার- ফাইল ফটো

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকা থেকে এক অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করেছে
পুলিশ।

বুধবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। অজ্ঞাত ঐ বৃদ্ধের আনুমানিক ৫০ থেকে ৫৫ বছর।

জানা যায়, জয়দেবপুর রেলওয়ে জংশনের পশ্চিম পাশের গেইট দিয়ে যাত্রীরা বের হয়ে যাওয়ার সময় দুপুর আড়াইটার দিকে এক বৃদ্ধকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির এসআই মো. শহিদুল ইসলাম জানান, মৃত বৃদ্ধের পরিচয় জানার চেষ্টা অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!