ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘরে ঝুলছিল গৃহবধূর নিথর দেহ

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৪, ৬ এপ্রিল ২০২৩
ঘরে ঝুলছিল গৃহবধূর নিথর দেহ
ফাইল ফটো

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউপির সদকী রায়পাড়া এলাকা থেকে মৌসুমি খাতুন এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে স্বামীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত মৌসুমি খাতুন উপজেলার নন্দনালপুর ইউপির চড়াইকোল এলাকার মো. ইউনুছ আলীর মেয়ে।

মৌসুমির বাবা মো. ইউনুছ আলী বলেন, মেয়ের সুখের জন্য কয়েকবার টাকা ও আসবাবপত্র দিয়েছি। জামাই বিদেশে যাওয়ার পর পুনরায় যৌতুকের টাকা দাবি করেন। বৃহস্পতিবার ভোরে জানতে পারি মেয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।

Advertisement

তিনি আরো বলেন, যৌতুকের টাকা না পেয়ে শ্বশুরবাড়ির লোকজন আমার মেয়েকে শ্বাসরোধে হত্যা করেছে।

অভিযোগ অস্বীকার করে শাশুড়ি জহুরা খাতুন জানান, বুধবার রাতে ছেলে ও বউয়ের ঝগড়া হয়েছিল। এজন্য হয়তো ছেলের বউ ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।

কুমারখালী থানার এসআই মো. কামরুজ্জামান জানান, মরদেহটি আগেই নামিয়েছিলেন স্থানীয়রা। বৃহস্পতিবার সকালে মরদেহটি উদ্ধার করা ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!