বগুড়ার কাহালু উপজেলায় সেমাই উৎপাদনকারী দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও একই তেল বারবার ব্যবহার করায় তাদের এ জরিমানা করা হয়।
রোববার দুপুরে কাহালুর শেখাহার ও কাজীপাড়া এলাকায় উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যৌথ এ অভিযান পরিচালনা করেন।
.png)
জানা যায়, অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট ও উপজেলা ইউএনও মেরিনা আফরোজ শেখাহারের নাঈম-রিমন লাচ্চা সেমাই কারখানাকে ৩০ হাজার টাকা ও উপজেলার কাজীপাড়ায় ভাই ভাই লাচ্চা সেমাই কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিফতরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এসব তথ্য নিশ্চিত করে ইফতেখারুল আলম রিজভী বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।