উপজেলার রানীশিমুল ইউনিয়নের ঝুলগাঁও গ্রামের সোনাঝুড়ি পাহাড়ে বৃহস্পতিবার ভোর রাতে ধানক্ষেতে বন্যহাতি হামলা করলে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল করিম ঝুলগাঁও গ্রামের রবিউল ইসলামের ছেলে। আহত কবির একই গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। এ ঘটনায় আব্দুল করিমের লাশ ও আহতকে ঘটনাস্থল থেকে উদ্ধার করেন স্থানীয়রা। আহত কবিরকে আশঙ্কাজনক অবস্থায় শুক্রবার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এলাকায় বন্যহাতির আতঙ্ক বিরাজ করছে।
.png)
নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, ভোর রাতে একদল বন্যহাতি গহীন পাহাড় থেকে সমতলের ধানক্ষেতে নেমে আসে। এ সময় কবির ও করিমসহ ৪-৫ জন মিলে হাতির দলকে তাড়া করে। এ সময় হাতির পাল্টা আক্রমণে ঘটনাস্থলেই নিহত হন করিম মিয়া। গুরুতর আহত হন কবির। পরে স্থানীয়রা তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে। আর আহত কবিরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ইউএনও ইফতেখার ইউনুস বলেন, ধানক্ষেত পাহাড়া দিতে গিয়ে এ ঘটনা ঘটেছে। বন্যহাতির হামলায় নিহত ব্যক্তির পরিবারের খোঁজ খবর নেয়া হচ্ছে। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্থিক সহায়তা নিশ্চিত করতে বন বিভাগ কাজ করছে বলেও জানান তিনি।