[ দেশজুড়ে ]
অবশেষে স্বস্তির বৃষ্টিতে ভিজল চট্টগ্রাম
ছবি: ডেইলি বাংলাদেশ
গত কয়েকদিনের ভ্যাপসা গরমে অস্বস্তিতে চট্টগ্রামের মানুষ। এর মধ্যে বৃহস্পতিবার বিকেল থেকে বইতে শুরু করে হিমেল হাওয়া। আর রাত পেরোতেই দেখা দেয় বৃষ্টি।
বৃহস্পতিবার রাত ৩টার পর থেকে চট্টগ্রাম নগরসহ আশপাশের বিভিন্ন উপজেলায় এ বৃষ্টিপাত শুরু হয়। এতে জনজীবনে নেমে এসেছে স্বস্তি।
এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানায়, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
.png)
আগামী দু’দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বৃষ্টি
লিংক সফলভাবে কপি হয়েছে!