ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্বস্তির বৃষ্টিতে ভিজল সিলেট নগর

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৪৩, ১৯ এপ্রিল ২০২৩
স্বস্তির বৃষ্টিতে ভিজল সিলেট নগর
সিলেট নগরীতে বৃষ্টি। ছবি: ডেইলি বাংলাদেশ

তীব্র তাপদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টির দেখা পেল সিলেট নগরবাসী। বুধবার রাত ১০টা ২০ মিনিটের সময় সিলেট নগরীতে বৃষ্টি নামে। এর আগে গত সোমবার সিলেট জেলার সীমান্তবর্তী কয়েকটি উপজেলায় বৃষ্টি হয়েছে। এসময় সিলেট নগরীতে শীতল বাতাস বইলেও বৃষ্টি হয়নি। 

এদিকে বৃষ্টির কারণে সিলেট নগরে ঈদ বাজারে ছন্দপতন দেখা দেয়। কেনাকাটা করতে বাইরে আসা লোকজন বৃষ্টির কারণে আটকা পড়েন। নারী-পুরষরা বিভিন্ন বিপণি বিতানে আশ্রয় নেন। এসময় সিলেট নগরে হুলুস্থুল শুরু হয়।

সরেজমিনে নগরের জিন্দাবাজার এলাকায় দেখা গেছে, বৃষ্টি আসার শুরুতেই হৈচৈ শুরু করেন লোকজন। বিশেষ করে উঠতি বয়সী তরুণরা চিৎকার দিতে শুরু করেন। এসময় কেনাকাটা করতে আসা নারী পুরুষরা বিপণি বিতানে আশ্রয় নেন। অবশ্য আধঘণ্টা পর থেমে যায় বৃষ্টিপাত।

Advertisement

জিন্দাবাজারে কেনাকাটা করতে আসা চাকরিজীবী মাহফুজ আহমেদ জানান, প্রচণ্ড গরমে জনজীবন অতিষ্ঠ ছিল। অবশেষে এক পশলা বৃষ্টিতে স্বস্তি ফিরেছে। 

কেনাকাটা করতে আসা গৃহবধু নাফিসা আক্তার বলেন, কয়েকদিনের টানা গরমের কারণে বাইরে বের হওয়া সম্ভব ছিল না। আজ কেনাকাটা করতে বাইরে এসেছি। এর মধ্যে বৃষ্টি নামায় বেশ স্বস্তি বোধ করছি। 

এর আগে, কয়েকদিনের টানা তাপপ্রবাহের পর গত সোমবার রাত ৯টা থেকে কোম্পানীগঞ্জ, জকিগঞ্জ, গোয়াইনঘাট, সিলেট সদর উপজেলা ও জৈন্তাপুরসহ বিভিন্ন উপজেলায় বৃষ্টি শুরু হয়। সেই সঙ্গে রাত ১০টার দিকে পুরো সিলেটজুড়ে শীতল বাতাস বইতে শুরু করে। 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: বৃষ্টি
লিংক সফলভাবে কপি হয়েছে!