শনিবার সকাল ১০টার দিকে পানগুছি নদীতে তল্লাশি চালিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি উদ্ধার করেন। এর আগে, শুক্রবার ড্রেজার থেকে বালু আনলোডের জন্য পাইপ বসানোর কাজে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হয়েছিলেন তিনি। মৃত জুয়েল মাতুব্বর মোরেলগঞ্জের বাদনীভাঙ্গা গ্রামের আলকাজ মাতুব্বরের ছেলে।
মোরেলগঞ্জ থানার ওসি মো. সাইদুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে। আপাতত একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
.png)