শুক্রবার সকাল সাড়ে ৯টায় জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। সিনিয়র জেলা ও দায়রা জজ ও লিগ্যাল এইড চেয়ারম্যান মো. আবু শামীম আজাদ বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এসে শেষ হয়।
পরে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
.png)
আলোচনা সভায় পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, এডিএম মো. আব্দুল করিম, নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর বিচারক মেহেদি হাসান তালুকদার, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা সিনিয়র সহকারী জজ মো. কুদরাত-ই-খোদা, জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট খোদাদাদ খান পিটু, পিপি আব্দুল খালেক, জিপি মোস্তাফিজুর রহমান এবং প্যানেল আইনজীবী ডিএম আব্দুল বারী বক্তব্য রাখেন।