[ দেশজুড়ে ]
কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল নারীর
প্রতীকী ছবি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে স্বর্ণা দেব নামে মানসিক ভারসাম্যহীন এক নারী নিহত হয়েছেন।
শনিবার সকালে উপজেলার গোপালনগর রেলক্রসিং এলাকা থেকে লাশটি উদ্ধার করে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ। নিহত স্বর্ণা দেব কমলগঞ্জ পৌর এলাকার গোপালনগর গ্রামের সীতেশ দেবের মেয়ে।
ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ জানান, শনিবার সকালে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে স্বর্ণা দেব নামে এক মানসিক ভারসাম্যহীন নারী নিহত হয়েছেন। স্থানীয়রা নারীর কাটা লাশ দেখে কমলগঞ্জ থানাকে অবহিত করেন। পরে কমলগঞ্জ থানা শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!