ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি খাদে পড়ে চালক নিহত

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩১, ২ মে ২০২৩
নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি খাদে পড়ে চালক নিহত
ছবিতে গোলাম মোহাম্মদ

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি খাদে পড়ে চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ইয়াসিন নামে ট্রলির হেলপার।

মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার লেমশীখালী ইউনিয়নের সিদ্দিক হাজীর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রলিচালক গোলাম মোহাম্মদ কৈয়ারবিল ইউনিয়নের পরান সিকদার পাড়া গ্রামের মোহাম্মদ জমিরের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য শফি আলম জানান, সকালে উপজেলার লেমশীখালী ইউনিয়নের দরবার ঘাটের বেড়িবাঁধ দিয়ে সিদ্দিক হাজীর পাড়ায় পৌঁছলে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাদে পড়ে যায়। এতে গাড়ির নিচে চাপা পড়েন এর চালক ও হেলপার। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম হাসপাতালে নেয়ার পথে চালক গোলাম মোহাম্মদের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হেলপার ইয়াসিনকে চট্টগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!