ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাগুরায় বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

মাগুরা প্রতিনিধি 
প্রকাশিত: ২২:০১, ২ মে ২০২৩
মাগুরায় বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

মাগুরা সদর উপজেলায় বাসের ধাক্কায় আবুল হোসেন নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার সাইত্রিশ এলাকায় মাগুরায়-ঝিনাইদহ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন সদর উপজেলার হাজরাপুর আদর্শপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে।

জানা যায়, দুপুরে ভ্যানগাড়ি চালিয়ে মাগুরা থেকে হাজরাপুর আদর্শপাড়া এলাকায় আসছিলেন আবুল। পথে সাইত্রিশ এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আশা রয়েল পরিবহনের একটি বাস পেছন থেকে ভ্যানটিকে ধাক্কায় দেয়। এতে ভ্যানচালক আবুল গুরুতর আহত হন। স্থানীয়রা আবুল হোসেনকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

সদর থানার ওসি জাব্বারুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: নিহত মাগুরা
লিংক সফলভাবে কপি হয়েছে!