[ দেশজুড়ে ]
সিরাজগঞ্জে জাল টাকাসহ যুবক আটক
আটককৃত যুবক- ছবি: ডেইলি বাংলাদেশ
সিরাজগঞ্জের শাহজাদপুরে এক লাখ তিন হাজার জাল টাকার নোটসহ উজ্জ্বল হোসেন নামে এক যুবককে আটক করেছে র্যাব।
মঙ্গলবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব-১২। আটককৃত উজ্জ্বল হোসেন শাহজাদপুর উপজেলার দারিয়াপুর গ্রামের হায়দার আলীর ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়- জাল টাকা ব্যবসায়ী উজ্জ্বল হোসেন দীর্ঘদিন জেলার বিভিন্ন এলাকায় জাল টাকা ক্রয়-বিক্রয় করে আসছিলেন। আটককৃত যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!