এর আগে, গত ২৯ ডিসেম্বর একই এলাকায় মাটি কাটতে গিয়ে হেলিকপ্টারের একটি ধ্বংসাবশেষ (রোটারসহ পাখার একাংশ) পাওয়া যায়। একই এলাকায় বারবার উদ্ধার হওয়া হেলিকপ্টারের ধ্বংসাবশেগুলো স্থানীয়দের মাঝে কৌতুহল সৃষ্টি করেছে।
স্থানীয়রা জানায়, এ নিয়ে দ্বিতীয়বারের মতো একই এলাকায় হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। উদ্ধার হওয়া এসব পাখা ব্রিটিশ আমল অথবা মুক্তিযুদ্ধের সময়ে বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ হতে পারে।
.png)
এ ব্যাপারে হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম বাবুল বলেন, ঘটনাটি শুনেছি। যারা ধ্বংসাবশেষটি উদ্ধার করেছে, তাদেরকে বলেছি আমার কার্যালয়ে এনে রাখার জন্য। তারা রেখেছে। এ ঘটনায় রোববার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।