ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নদীতে ঝাঁপ দেওয়া সেই ভ্যানচালকের লাশ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৪, ৬ মে ২০২৩
নদীতে ঝাঁপ দেওয়া সেই ভ্যানচালকের লাশ উদ্ধার
নদীতে ঝাঁপ দেওয়া সেই ভ্যানচালকের লাশ উদ্ধার -ছবি: ডেইলি বাংলাদেশ

নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ ভ্যানচালক হানিফের মৃতদেহ মোংলার ঘষিয়াখালী চ্যানেলের উলুবুনিয়া থেকে শনিবার সকালে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। পরে লাশ রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি তার পরিবারের সদস্য ও রামপাল ফায়ার সার্ভিস নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার রাত ৩টার দিকে মোংলা-ঘোষিয়াখালী চ্যানেলের বগুড়া পয়েন্টে নদীতে ঝাঁপ দিয়ে আবু হানিফ নিখোঁজ হন।

Advertisement

মৃত আবু হানিফ বাগেরহাটের রামপাল উপজেলার ওড়াবুনিয়া গ্রামের ইলিয়াস শেখের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন।

মৃতের বাবা ইলিয়াস শেখ জানান, আবু হানিফ মানসিক রোগী ছিলেন। তিনি প্রায়ই ঘুমের ওষুধ খেতেন। এর আগে আবু হানিফ নদীতে সাঁতার কেটে বাড়ি ফিরে আসছিল। কিন্তু বৃহস্পতিবার রাত ৩টার দিকে নিজ ইচ্ছায় নদীতে সাঁতার কাটতে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: বাগেরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!