ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কেন্দুয়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ 

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি 
প্রকাশিত: ১৫:০৫, ৭ মে ২০২৩
কেন্দুয়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ 
ছবি: সংগৃহীত

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ৯ নম্বর নওপাড়া ইউপিতে পাঁচ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার সকাল ১০ টার দিকে বাড়ির পাশে নির্জন জায়গায় নিয়ে শিশুর পায়ুপথে যৌন নির্যাতন করে একই গ্রামের ২০ বছর বয়সী শহিদুল্লাহ। সে হাবুল ব্যাপারী এবং শহিদা আক্তারের ছেলে।
 
নওপাড়া ইউপির চেয়ারম্যান অ্যাডভোকেট সারোয়ার জাহান কায়সার ঘটনার সত্যতা স্বীকার করে অভিযুক্ত যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

কেন্দুয়া থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম বলেন, এ ব্যাপারে অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!