ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নরসিংদীতে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবসে আলোচনা

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৬, ৮ মে ২০২৩
নরসিংদীতে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবসে আলোচনা
রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস উপলক্ষে নরসিংদীতে বর্ণাঢ্য র‌্যালি -ছবি: ডেইলি বাংলাদেশ

বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস উপলক্ষে নরসিংদীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি নরসিংদী ইউনিটের উদ্যোগে সোমবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমি হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নরসিংদী ইউনিটের ভাইস চেয়ারম্যান অধ্যাপক অহিভূষন চক্রবর্তীর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Advertisement

আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্র, নরসিংদী ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আবুল কালাম আজাদ, সংগঠনের নরসিংদী ইউনিটের সেক্রেটারি ও ডেলিগেট আব্দুস সাত্তার, সদস্য মেরাজ মাহমুদ ও তোফায়েল আহমেদসহ বিভিন্ন স্কুল কলেজের যুব রেডক্রিসেন্টের সদস্য ও শিক্ষার্থীরা।

রেডক্রস ও রেডক্রিসেন্টের প্রতিষ্ঠাতা জন হেনরি ডুনাল্টে জন্মবার্ষিকী উপলক্ষে সারাবিশ্বে দিবসটি পালিত হয়ে আসছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নরসিংদী
লিংক সফলভাবে কপি হয়েছে!