ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নড়াইলে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৩, ১২ মে ২০২৩
নড়াইলে আন্তর্জাতিক নার্স দিবস পালিত
ছবি: ডেইলি বাংলাদেশ

নড়াইলে নানা আয়োজনে ২০৩তম আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় দিবসটি উপলক্ষে নড়াইল সদর হাসপাতালে কর্মরত নার্সদের আয়োজনে হাসপাতাল চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতাল চত্বরে এসে শেষ হয়।

র‌্যালি শেষে সদর হাসপাতাল হলরুমে অতিথি ও নার্সবৃন্দ কেক কাটেন। পরে আলোচনা সভায় সদর হাসপাতালের নার্সিং সুপার ভাইজার মাধুরী বালা দাসের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন নড়াইল সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. আসাদ-উজ-জামান মুন্সী। এ সময় আরো বক্তব্য রাখেন- সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজল কুমার বকশী, নড়াইল নার্সিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফরোজা খাতুন, সাবেক নার্সিং সুপার ভাইজার ননী বালা বিশ্বাস।

আলোচনা সভা শেষে হাসপাতালে কর্মরত নার্সরা বিশেষ অনুষ্ঠান আয়োজন করেন। এতে সদর হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: দিবস নড়াইল
লিংক সফলভাবে কপি হয়েছে!