ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

২৫ লাখ চিংড়ির রেণু পোনাসহ আটক ২

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০২, ২১ মে ২০২৩
২৫ লাখ চিংড়ির রেণু পোনাসহ আটক ২
ছবি: সংগৃহীত

বরিশালে ট্রাকে তল্লাশি চালিয়ে ২৫ লাখ গলদা চিংড়ির রেণু পোনাসহ দুই যুবককে আটক করেছে নৌ-পুলিশ। রোববার ভোরে সদর উপজেলার দপদপিয়া ব্রিজের টোলপ্লাজা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, পটুয়াাখালীর কলাপাড়া উপজেলার বাসিন্দা মো. ইব্রাহীম মিয়া (৩০) ও মো. রাব্বি মিয়া (২১)।

রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নৌ-পুলিশ বরিশাল অঞ্চলের পুলিশ সুপার (এসপি) কফিল উদ্দিন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে নৌ-পুলিশের একটি টিম বরিশাল সদর উপজেলার দপদপিয়া ব্রিজের টোলপ্লাজায় অভিযান চালায়। এ সময় খুলনাগামী একটি ট্রাক তল্লাশি করে ৫৫ ড্রাম ভর্তি ২৫ লাখ গলদা চিংড়ির পোনা উদ্ধার করা হয়। পরে সেগুলো কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়।

বরিশাল নৌ-পুলিশের এসআই মো. আলাউদ্দিন আল মাসুম বলেন, চিংড়ির রেণু পোনা বহনকারী ট্রাকটি জব্দ করা হয়েছে। পাশাপাশি আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: বরিশাল
লিংক সফলভাবে কপি হয়েছে!