[ দেশজুড়ে ]
বিষখালী নদীর তীরে পড়ে ছিল অচেতন নারী
বেতাগী থানা- ফাইল ফটো
বরগুনার বেতাগীতে বিষখালী নদীর তীর থেকে অচেতন অবস্থায় এক নারীকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে বেতাগী উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের বলইবুনিয়া এলাকার বিষখালী নদীর পাড় থেকে অচেতন অবস্থায় ঐ নারীকে উদ্ধার করে পুলিশ।
বেতাগী থানার ওসি আনোয়ার হোসেন জানান, দুপুরে বিষখালী নদীর তীর থেকে অচেতন অবস্থায় ঐ নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এখনো তার পরিচয় জানা যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!