[ দেশজুড়ে ]
আশুগঞ্জে ৪৩ কেজি গাঁজাসহ আটক ১
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৪৩ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে জেলার আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে থেকে প্রাইভেটকারসহ তাকে আটক করা হয়।
আটক মোহাম্মদ কামাল হোসেন জেলার আখাউড়া উপজেলার বঙ্গেরচর এলাকার আব্দুল জব্বার মিয়ার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুগঞ্জ থানার ওসি আজাদ রহমান বলেন, শনিবার দুপুরে জেলার আশুগঞ্জ উপজেলা সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রাইভেটকারসহ তাকে আটক করা হয়। পরে প্রাইভেটকার তল্লাশি করে ৪৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের এই অভিযান অব্যাহত থাকবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ব্রাহ্মণবাড়িয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!