দণ্ডপ্রাপ্ত মিলন হোসেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর কান্দিপাড়া গ্রামের নান্দু মন্ডলের ছেলে। কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর কান্দিপাড়া গ্রামের নান্দু মন্ডলের ছেলে মিলন হোসেনের সঙ্গে তার সৎ ভাই ফামিদ হোসেনের জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এই জেরে গত ২০২১ সালের ১১ এপ্রিল সকালে বাড়ির পাশের একটি চায়ের দোকানে চা খাওয়ার সময় মিলন হোসেন তার হাতে থাকা গোশত কাটার দা দিয়ে পেছন থেকে এলোপাতাড়ি কুপিয়ে সৎ ভাই ফামিদকে হত্যা করেন।
.png)
এ ঘটনায় পরদিন নিহত ফামিদের স্ত্রী রোজিনা খাতুন বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ তদন্ত শেষে আসামি মিলন হোসেনকে অভিযুক্ত করে ২০২১ সালের ২৬ সেপ্টেম্বর মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন মামলা তদন্তকারী কর্মকর্তা। পরে দীর্ঘ শুনানি শেষে মামলার ৯ সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে আসামি মিলন হোসেনকে মৃত্যুদণ্ড দেয় আদালত।